বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনায় ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ​‘জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান পূর্ণিমা ডালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।​শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক পহেলী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে নেত্রকোনা কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ মাহাদী এবং গীতা পাঠ করে অহনা সরকার শ্যামা।

​আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ​অধ্যাপক আফজালুর রহমান, সাবেক বিভাগীয় প্রধান (বাংলা), নেত্রকোনা সরকারি কলেজ। ​কবি তানভীর জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক, নেত্রকোনা সাহিত্য সমাজ, রামেন্দ্র কুমার সরকার, সহ-লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, ​প্রবাল সাহা, মানবাধিকার ও উন্নয়নকর্মী,​খায়রুল ইসলাম, জেলা সমন্বয়ক, ব্র্যাক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, সাংবাদিক সোহেল খান দূর্জয়,সাংবাদিক সৈয়দ সময়,সাংবাদিক এ বি চৌধুরী নাদিম । ​আলোচনা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit