সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আমেরিকার নীল নকশা,বাংলাদেশে আঁকতে দেয়া হবে না। রুহিন হোসেন প্রিন্স

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকাকালীন কৃষক ও কৃষিপন্যের দাম কমানোর চিন্তা করে নাই, শ্রমজীবী ও মেহনতি মানুষের চিন্তা করে নাই, কৃষিভিত্তিক কলকারখানা নির্মানের চিন্তা করে নাই। তারা তাদের মন মতো উপদেষ্টা নিয়োগ দিয়ে, নিজেদের আখের গোছানো চিন্তা করেছে। দেরিতে হলেও যে নির্বাচন দিয়েছে, আমেরিকার নীল নকশায় নির্বাচন বানচাল করতে দেয়া হবে না। পাকিস্তানী রাজাকারদের কথা বাংলাদেশের মানুষ এখনো ভোলেনি।

তাদের সাথে নিয়ে আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না। ড. ইউনুস সাহেব, আপনি যদি এর এই নীকশার সাথে থাকেন, বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাস্তে মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে শহীদ মিনার মাঠে সিপিবি দুর্গাপুর উপজেলার কমিটির আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত সাধারণ ভোটারগণ তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন, সম্পদের সুষম বণ্টন ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করতে কাস্তে মার্কা প্রতীকে ভোট দেয়ার অঙ্গীকার করেন।

স্বাধীনতার ৫৫বছরেও দেশের ঘুনেধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা যায়নি, বিগত সময়ে যারা রাস্ট্র ক্ষমতায় ছিল, তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল, মানুষের মুক্তির কথা ভাবার সময় তাদের ছিল না। আসুন শোষণমুক্ত এই সমাজ গঠনে পরিবর্তন আনি। শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ রক্ষায়, কাস্তে মার্কায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার কাস্তে মার্কায় ভোট দিন। ‘কাস্তে মার্কার প্রার্থীরা বিজয়ী হলে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করবে। সন্ত্রাসমুক্ত দুর্গাপুর গড়তে সকলকে এক হয়ে কাস্তে মার্কা প্রতিকে ভোট দেয়ার আহবান জানানো হয়।

বিশিষ্ট চিকিৎসক জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনায় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা পুনরুদ্ধার করতে কাস্তে মার্কায় ভোট দিন। উগ্রবাদীদের কারণে দেশের সপ্রীতিতে আজ ঘুনে ধরেছে। প্ুঁজিবাদী শাসন পাকাপোক্ত করতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হচ্ছে চারিদিকে। এতে করে পুঁজিবাদী সরকারগুলোর অনিয়ম-দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস ও কোটি কোটি মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। সাধারণ মানুষকে আর ধোকা দেয়া চলবে না।

প্রধান অতিথি কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশকে কৃষিভিত্তিক কলকারখানায় উন্নীত করা যায় অতি দ্রুত সময়ে। বিগত সরকার গুলোর অনিয়ম ও দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস হয়েছে। তাই কোটি কোটি মানুষ কর্মহীন। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। হতদরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের কথা কেউ ভাবেনি। দেশকে নতুন করে সাজানো সময় এসেছে। আসুন দেশের স্বার্থে সকলে মিলে কাস্তে মার্কায় ভোট দিয়ে ইউনুস সরকারকে দাঁত ভাঙ্গা জবাব দেই। দুনিয়ার মজদুর এক হও।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায়, উপজেলা কমিটির সভাপতি ও কাস্তে মার্কা প্রতিকের প্রার্থী আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নারী সেলের আহবায়ক কমরেড তাসলিমা বেগম, সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোশতাক আহমেদ সহ সিপিবি উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit