শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

আবেগ নয়,বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোট আপনার পবিত্র আমানত। দয়া করে আবেগে নয়, বিবেক দিয়ে ভোট দিবেন। “ধর্মকে পুঁজি করে বা বেহেশতের চাবি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া ‘নাজায়েজ’। আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিলে তার ফল কখনো ভালো হয় না। তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর সততা এবং পূর্বের রেকর্ড যাচাই করে ভোট দিবেন।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে চন্ডিগড় বাজার, বড়ইউন্দ ও কেরনখলা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। চন্ডিগড় ইউনিয়নে স্থানীয় একটি ঐতিহ্যবাহী মাদরাসায় জুম্মার নামাজ শেষে পথসভায় তিনি বলেন, “আজকাল অনেক রাজনৈতিক কর্মী বা তথাকথিত আলেম ঘরে ঘরে গিয়ে বলছেন যে, নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে বেহেশত পাওয়া যাবে না। কিন্তু বেহেশত বা দোজখের ফয়সালা করার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, কোনো রাজনৈতিক দল নয়।”

তিনি এ ধরনের কর্মকান্ডকে সাধারণ মানুষের সাথে ধর্মের নামে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন। পরে উপস্থিত জনতাকে সাক্ষী রেখে তিনি অঙ্গীকার করে বলেন, যদি আপনারা আমায় নির্বাচিত করেন, তবে শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করাবো ইনশাআল্লাহ্

‘ধানের শীষে’র এই সংসদ সদস্য পদ প্রার্থী আরও বলেন, “আমি নিজে দুর্নীতি করব না। জনগণের হক নিয়ে কাউকে দুর্নীতি করতে দেব না। দুর্নীতিবাজ যতবড় প্রভাবশালীই হোক না কেন, তাকে কোন প্রকার ছাড় দিবো না। মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে এবং মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটির বাইরে আর কিছুই সাথে যাবে না।” কাজেই ন্যায়ের পথে থেকে আপনাদের নিয়ে কাজ করে যাবো।

নির্বাচনী এই প্রচারণামূলক পথসভায় বিপুল সংখ্যক জন সাধারণসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit