বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল সকাল ১১টায় মানববন্ধন শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম , বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাসেল হায়দার, আলআমিন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএলসিএ মো. হাফিজুর রহমান খান পাঠান জরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।কর্মসূচিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit