বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

দুর্গাপুরে হাজংমাতা রাশিমণির প্রয়াণ দিবস পালিত।

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা 
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা  : নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশবিরোধী টংক আন্দোলনের নারী শহীদ হাজংমাতা কমরেড রাশিমণির ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিভিন্ন হাজং সংগঠন ও সিপিবি দুর্গাপুর উপজেলা শাখা। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা।

উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে রাশিমণির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৩৭ সালে টংক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে রাশিমণি হাজং নারী জাগরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

তিনি ছিলেন টংক আন্দোলনের প্রথম নারী শহীদ। “রাশিমণি হাজং শুধু হাজং জনগোষ্ঠীর নয়, সমগ্র নারী আন্দোলনের প্রেরণা।” আলোচনা শেষে হাজং জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নতুন প্রজন্মের কাছে হাজংমাতা রাশিমণির জীবনাদর্শ তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit