বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষনার দাবিতে দ্বিতীয় দিনের মতো এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের নেতা আব্দুল লতিফ আব্বাসী, আহসান উল্লাহ আরিফ, মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুল কাদের, প্রধান শিক্ষক এমদাদ হোসেন সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই ১০ বছরে আমাদের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে। আট থেকে দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে যদি নবম জাতীয় পে-স্কেল ঘোষনা করা না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক কর্মবিরতী সহ কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit