মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

২২ বছর পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর আগামী ২৭ জানুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের জনসভায়। তার আগমন উপলক্ষে রোববার সকালে বিএনপি মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। প্রস্তুতি সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ২৪টি আসনের বিএনপির দলীয় প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানের এই নির্বাচনী সভাকে কিভাবে সফল করা যায় এ বিষয়ে বক্তব্য রাখেন। নেতারা তারেক রহমানের জনসভায় বিপুলসংখ্যক জনসমাবেশ ঘটানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও জামালপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়ারেছ আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ শিব্বির আহমেদ বুলু ও একেএম মাহবুবুর রহমান মাহবুবসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা তারেক রহমানের জনসভাস্থল সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন।

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit