মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

দুর্গাপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়েছে এই পূজা। শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল থেকে উপজেলার প্রতিটি মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদানের মাধ্যমে শুরু হয় পুজার আনুষ্ঠিকতা।

দেবীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট খাটো বহু পূজা মন্ডপ। এবছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২শতটি মন্ডপে সরস্বতী পূজা শুরু হয়েছে।

পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মন্ডপ গুলোতে প্রার্থনা আর সাজ স্বজ্জাতে ব্যস্ত সময় পার করছে ভক্তরা। বিভিন্ন মন্ডপে অঞ্জলী প্রদান, প্রসাদের বিতরন সহ ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করেছে কোনো কোনো পুজামন্ডপ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেস চন্দ্র সাহা বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের পূজা নামেও পরিচিতি পেয়েছে, এ পূজা আয়োজনে অন্যদের চেয়ে তরুনরাই সবচেয়ে বেশী এগিয়ে আসে। প্রতি বছরের মত এবারো সুন্দরভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit