সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কলমাকান্দায় জমির বিরোধে ভাইয়ের ধাক্কায় ভাইয়ের মৃত্যু

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৈত্রিক জমি মাপামাপিকে কেন্দ্র করে বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. মোশাররফ হোসেন (৪৬)। তিনি মৃত জুলমত আলীর ছেলে। তিনি নাজিরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোশাররফ হোসেনের সঙ্গে তার আপন ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল।  তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপামাপি শুরু করা হয়।

এ সময় জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই মোজাম্মেল হোসেন বড় ভাই মোশাররফ হোসেনকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় মোশাররফ হোসেনকে উদ্ধার করে পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন বলেন, মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি একাধিকবার দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit