সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে কাকৈরগড়া ইউনিয়নে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী প্রদান করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে, ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় থেকে ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীতে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, তাদের প্রতিজনকে দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বিতরণপুর্ব আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক এয়াকুব আলী নওয়াবের সভাপতিত্বে, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, ফাউন্ডেশনের সদস্য আছিয়া বারি খান, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি ভুইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক জামাল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরে আলম লিংকন সহ আরো অনেকেই। এছাড়া স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের অন্যান্য শিক্ষকগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অত্র এলাকার কৃতিসন্তান মরহুম তারাব উদ্দিন তালুকদারের সন্তান আমেরিকার নাগরিক, বিশিষ্ট শিক্ষানুরাগী হাবিবুল ইসলাম তালুকদার বিদেশে থেকেও অত্র এলাকায় যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, শিক্ষার্থীদের ভালো ফলাফল করার উৎসাহ এবং অত্র এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিখরে পৌঁছে দেয়ার লক্ষে যে সহায়তা করে যাচ্ছেন আমরা তাকে সাধুবাদ জানাই।

এই সহায়তা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফল করার উৎসাহ যোগাবে বলে মতামত ব্যক্ত করেন। ক্রমান্বয়ে দুর্গাপুর উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন, তারাব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল ইসলাম তালুকদার।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit