মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই ধানের শীষে ভোট দেবো

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, এলাকার উন্নয়নের স্বার্থে নেত্রকোনার দুর্গাপুরে, ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের থাউশালাপাড়া এলাকার আদিবাসী পল্লীতে এক উঠান বৈঠকের মাধ্যমে এ প্রচারণা চালানো হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা কমিটির ভাইসচেয়ারম্যান বিশাকা রাংসা, সাধারণ সম্পাদক নীরেশ রুরাম, সম্মানীত সদস্য সেবিনা মারাক, তালিম মারাক, মৃনাল কান্তি বানাই, অর্জুন রাংসা সহ আরো অনেকেই।

বক্তার বলেন, আদিবাসীদের জীবন মান উন্নয়নের স্বার্থে আমরা সকলে মিলে বিএনপি মনোনীত প্রার্থী, ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে বিজয়ী করবো। তিনি আমাদের এলাকার গর্ব ও অনুপ্রেরণা। তিনি এমপি নির্বাচিত না হয়েও উপজেলার সাধারণ মানুষের জন্য যে কাজ গুলো করে গেছেন তা সত্যিই অতুলনীয়।

আদিবাসী এক অভিভাবক বলেন, তারুণ্যের শক্তিতে পরিবর্তনের লক্ষে, আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এবার ধানের শীষে ভোটপ দেবো। আদিবাসীদের প্রতিটি ঘরে ঘরে ব্যারিস্টার কায়সার কামাল এসেছেন। আমাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। বিগত ২০ বছরেও এভাবে আমাদের কেউ খোঁজ করেনি। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় করতেই সকলে মিলে ধানেষ শীষে ভোট দিবো।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit