রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

নেত্রকোনা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি নেত্রকোনা-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত মাওলানা এনামুল হকের মনোনয়ন বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা এনামুল হক নেত্রকোনা-২ আসনে ব্যাপক জনসমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন। তাঁকে বাদ দিয়ে ১০ দলীয় জোট থেকে এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠানকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে কার্যত একতরফা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, জেলা সদরের গুরুত্বপূর্ণ এই আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অত্যন্ত জরুরি।

জনভিত্তি ও সাংগঠনিক সক্ষমতার দিক থেকে মাওলানা এনামুল হকের কোনো কার্যকর বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।মানববন্ধনে অংশগ্রহণকারী সমর্থক লুৎফুর রহমান বলেন, “মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তাঁর জনপ্রিয়তাই প্রমাণ করে তিনি এই আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী।

”আরেক সমর্থক এমি আক্তার বলেন, জনমত উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে ভোটারদের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হবে। মানববন্ধন শেষে মাওলানা এনামুল হকের মনোনয়ন বহালের দাবিতে সমর্থকরা স্লোগান দেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করে রাস্তা অবরোধ করে রাখেন পরে জেলা জায়ামতের নেতৃবৃন্দের অনুরোধে তারা অবরোধ কর্মসূচি বাতিল করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit