শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সেতাবগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটি সাথে, বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর ২- (বিরল বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি কঠিন নির্বাচন। আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমান অনেক আগে থেকেই বলে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অতীতের সকল নির্বাচনের চেয়ে কঠিন নির্বাচন। যারা এতদিন আমাদর সাথে থাকলো।

আমাদের প্রতীক নিয়ে যারা ২০১৮ সালের নির্বাচন করলো তারাই এখন আমাদের প্রতিপক্ষ। অর্থাৎ আমাদের ঘরের মানুষ এখন আমাদের প্রতিপক্ষ। কাজেই ঘরের মানুষের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে কাজ করা একটু কঠিন হয়ে যায়। তাই আমাদের সংগঠনের কাজ হবে মানুষের মন জয় করা। আমাদের আচরণ হতে হবে মানবিক। আমাদের কথাবার্তা ব্যাবহারে মানুষ যেন সত্যিকার অর্তে মনে করে এই সংগঠনের নেতাকর্মীরা জনগণের মতামতকে শ্রদ্ধা জানায়। আমরা কিন্তু গুপ্ত সংগঠন ছিলাম না। ভোটের অধিকারের জন্য সারা বাংলাদেশে আমাদের অসংথ্য নেতাকর্মী বিগত সরকারের চোখে চোখ রেখে আন্দোলন সংগ্রাম করেছে। মনে রাখতে হবে জনগণের ভোটের মাধ্যমেই আমাদেরকে ক্ষমতায় যেতে হবে।

অতীতে দিনের ভোট রাতে হয়েছে। আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দিব এমন নির্বাচন হয়েছে। আগামী দিনে এই ভোটের সুযোগ নেই। আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরকে জনগণের মন জয় করেই ক্ষমতায় যেতে হবে। আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমান যাতে আগামী দিনে এই দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হতে না পারে সে জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি দলের মধ্যে থেকেউ ষড়যন্ত্র করা হচ্ছে। যারা আমাদের দল করে দলের মধ্যে থেকে দলের সীদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের অবহেলার কারণে দল যদি ক্ষতিগ্রস্থ হয় দল আপনাদের ক্ষমা করবে না।

আমরা ব্যাক্তি পিনাক চৌধুরীকে পছন্দ করতে নাউ পারি, কারণ একজন মানুষ সবার কাছে ভাল হয়না। কিন্তু ধানের শীষ তো আমার হৃদয়ের প্রতীক। আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক। আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কষ্টের প্রতীক। আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমানের অহংকারের প্রতীক। সেই প্রতীকের প্রতি আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে। এই প্রতীক যার কাছে থাকবে আমরা সবাই দলের স্বীদ্ধান্ত মেনে নিয়ে রাগ অভিমান ভুলে তার সাথেই থাকবো এটাই হচ্ছে দল।

গত ১৯ জানুয়ারী রবিবার রাত ৮টায় দিনাজপুরের সেতাবগঞ্জ সুবিদহাট গ্রামে নবাব নার্সারীতে সেতাবগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটি ও ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। পৌর যুবদলের আহবায়ক মনোয়ারুল ইসলাম সবুজ সরকার এর সভাপতিত্বে এছাড়াও সভায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ বক্তব্য রখেন। এসময় উপজেলা যুবদলের আহবায়ক সুমন চৌধুরী, সদস্য সচিব রুবেল রায়হান ও উপজেলা ছাত্র দলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit