বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

দুর্গাপুরে ৩ দিনব্যাপী গারো সম্প্রদায়ের বার্ষিক সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমন কর্মবিহীন বিশ্বাসও মৃত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর গ্রামে, তিনদিনব্যাপি গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) এর ১২৮তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) বিকেলে দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পাস্টার আশীষ কুমার সাংমা।

প্রার্থনা শেষে, বিভিন্ন গ্রাম থেকে আগত গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য, গান এবং সংকীর্তন পরিবেশন করেন। পরবর্তিতে আলোচনা সভায় সেন্ট্রাল কমিটির কর্মকর্তাগণ, বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে রাখেন। এ সময় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, পাস্টার পুলিন রাংসা, ডিকনেস ধিজারসন চাম্ভুগং, পাস্টার সমীরণ রেমা, পাস্টার মলয় রংমা, পাস্টার অমুল্য দাওয়া, ডিকনেস আর্নিশ মান্দা প্রমুখ।

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত খ্রিষ্টভক্তগণ অংশ নেন। প্রতিদিন দ্বারোদঘাটন, অভ্যর্থনা, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবেদন পাঠ, সংকীর্তন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান চলমান থাকে। এ ছাড়া হিসাব-নিকাশ করা ও কনভেনশন কীভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা সহ দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit