বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নেত্রকোনায় ৬ পিকআপসহ ৩২ ভারতীয় গরু জব্দ, আটক চোরাকারবারি

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)।

তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা। রোববার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার নৈহাটী গরুর বাজার থেকে তাকে গরুসহ আটক করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে সোমবার গরু হাট বসে। বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়।

পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। আজ সোমবার গোপন সংবাদে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে ৩২ গরুসহ আটক করা হয়। এসময় গরু পরিবহনে ব্যবহৃত ৬টি পিকআপ জব্দ করা হয়। বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক আলমগীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit