মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

ফুলবাড়ীর আমডুঙ্গী হাট সড়ক নির্মাণে ব্যয় ২ কোটি ৯০ লক্ষ টাকা ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির খুড়িয়া ডাঙ্গা থেকে আমডুঙ্গী হাট পর্যন্ত যাতায়াতের বহুল প্রত্যাশিত সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচুরা কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হলেও অবশেষে পাকা সড়ক নির্মাণে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফুলবাড়ী এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এ সড়ক নির্মাণ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার ৬৬২ টাকা। ৩ হাজার ২৫০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণের ফলে খুড়িয়া ডাঙ্গা, আমডুঙ্গীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে।

বিশেষ করে আমডুঙ্গী হাটে পণ্য আনা-নেওয়া এখন অনেক সহজ হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে হাটে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ত। নতুন সড়কটি নির্মিত হওয়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলেও গতি এসেছে। এলাকাবাসী জানান, এই সড়কটি দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সড়কটি নির্মাণ হওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে সড়কটির নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।

উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা। ফুলবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন, জিওএম-এম বার্ষিক সড়ক রক্ষনাবেক্ষন এর আওতায় উল্লেখ্য টাকা ব্যয় করা হয়েছে। ভবিষ্যতে রাস্তাটি রক্ষণাবেক্ষনে তদারকের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজ করবে। কাজের মান অত্যন্ত ভালো করা হয়েছে।

দিনাজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান জানান, এলজিইডি কর্তৃক দিনাজপুরের ১৩টি উপজেলায় যে উন্নয় কাজগুলি হচ্ছে তার গুনগতমান অত্যন্ত ভালো। কারণ সরকারী টাকা ব্যয় করে রাস্তা, কালভাট, ব্রীজ সহ অন্যান্য কাজগুলি দীর্ঘমেয়াদী শক্তিশালী না করা হলে নি¤œমানের কাজ করলে তার দীর্ঘস্থায়ী হবে না। এ কারণে প্রত্যেক ঠিকাদারকে কাজের গুনগত মান ভালো করার জন্য বলা হয়েছে। উন্নয়ন কাজগুলি এলজিইডির দায়িত্বে যারা রয়েছেন তারা তদারক করছেন। প্রত্যেকটি কাজের মান পরীক্ষা করা হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit