শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনায় মাদকের কুফল সম্পর্কে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এই খেলার আয়োজন করে নেত্রকোনা জেলা প্রশাসন ও নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট । নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এই খেলার আয়োজন করে নেত্রকোনা জেলা প্রশাসন ও নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. জাফর উল্ল্যাহ্ কাজলের সভাপতিত্বে ও নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাদিস আল আমিনের ধারাভাষ্যে ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান । বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম , জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম , নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক , জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার প্রমুখ ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন , সাংবাদিক ভজন দাস , সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময় , সাংবাদিক এ, বি, চৌধুরী নাদিম , ক্রীড়া কর্মী সৈয়দ কামরুল হুদা ভুট্টো , সংগঠক শাহনুর কবির মুন্না মাস্টার । এ ছাড়া মাদকাসক্ত নিরাময় কর্মী কামাল হোসেন , মাহবুব আলম ও মামুন । মাদক কে না বলুন এবং খেলাধূলায় মনোনিবেশ করতে অভিভাবক ও সকলকে আহ্বান জানান অতিথিবৃন্দ ।

দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে দ্বিতীয় দিন ব্যাটমিন্টন টুর্নামেন্ট হবে । ভলিবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে নেত্রকোনা ফায়ার সার্ভিস ভলিবল টিম , মদন ভলিবল টিম, পাছাট ভলিবল টিম ও আটপাড়ার তেলিগাতী লিপটন ভলিবল একাডেমি । টুর্নামেন্টে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মত ।

 

 

কিউএনবি/আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit