বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

বোচাগঞ্জে মিনি শিশু পার্কের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মিনি শিশু পার্ক ও ওর্য়াকওয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ জানুয়ারি রবিবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে মিনি শিশু পার্কের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, সহকারী কমিশনার (ভুমি) সাজিদ তানভি শোভন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত পাল, সহকারী প্রকৌশলী মোঃ শাহিন, উপজেলা প্রকৌশলী মোঃ জিবরীল আহম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত মনোরম ওর্য়াকওয়ে উদ্বোধন করেন।

বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে মনোরম মিনি শিশু পার্ক ও ওয়ার্কওয়েটি স্থাপন করায় জেলা প্রশাসক বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান। পরে তিনি উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের সুকদেবপুর টাঙ্গন নদী সংলগ্ন আই লাভ বোচাগঞ্জ ভিউ পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit