শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ফুলবাড়ীতে জাতীয় সমাজ সেবা দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিসব পালনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়”।

গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে জাতীয় সমাজসেবা দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, শিক্ষার্থী সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস, ফুলবাড়ী, দিনাজপুর।

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit