রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পাথর খনিতে জিটিস’র উদ্যোগে দোয়া অনুষ্টিত॥

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পাথর খনিতে জিটিস’র উদ্যোগে দোয়া অনুষ্টিত। গত মঙ্গলবার সন্ধায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জি টি সি এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া- ট্রেষ্ট কনসোর্টিয়াম জিটিসি এর জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় পাথর খনির প্রধান গেটে জিটিসি কর্তৃক নব-নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এ কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থানীয় এতিমখানার হাফেজদের মাধ্যমে কোরআন তেলাওয়াত এবং বাদ মাগরিব মিলাদ মাহফিল ও এই দোয়ার আয়োজন করা হয়। উক্ত বিলাদ মাহফিলে জিটিসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম ।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপাড়া পাথর খনির ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া -ট্রেষ্ট কনসোটিয়াম (জি টি সি) এর চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী এবং জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড এর পরিবারবর্গ। উল্লেখ্য যে,খালেদা জিয়ার মৃত্যুতে জিটিসি’র জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশে গতকাল বুধবার পাথর খনিতে কর্মরত সকল বিদেশীগণ কর্মবিরতি পালন করবেন এবং খনির সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit