মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ৮ বছরের শিশু ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত করে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

প্রায় আধাঘন্টা বিক্ষোভ শেষে রাত তিনটার দিকে অবরোধ তুলে নেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘তুমি কে-আমি কে, আছিয়া-আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘চব্বিশ’র বাংলায় ধর্ষকদের ঠাই নাই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

এসময় ইংরেজী বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটলেও সরকারের নিরব ভূমিকা আমাদের পীড়া দেয়৷ গতকাল ৭ বছরের নিষ্পাপ আছিয়ার ধর্ষিত লাশ উপহার পেয়েছি৷ বিচার না হওয়ার কারণে আজকে গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ৪৮ ঘন্টার মধ্যে এসব ধর্ষকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং ঢাকা-আরিচা মহাসড়কে ব্লকেড দিব।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের একজন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, গত পরশু মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। আজ শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করেন এক ইয়াবা আসক্ত তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার সময় দেশে যেভাবে একের পর এক অপরাধ সংঘটিত হতো বর্তমানেও একই অবস্থা বিরাজ করছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এধরণের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায়না৷

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, চব্বিশে আমরা এতগুলো প্রাণ, এতগুলো রক্ত দিয়েছি এই অনিরাপদ বাংলাদেশ দেখার জন্য না। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, যদি এই বাংলার বুকে আবার অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা নেমে আসে, তাহলে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, হাসিনার বিরুদ্ধে যেই প্রজন্ম লড়াই করেছে, সেখানে আপনি কোনো চুনোপুঁটিও না, আপনাকে ফুঁ দিয়ে আমরা নামাতে বাধ্য হবো।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit