বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

মহারাজের স্পিন বিষে হোয়াইটওয়াশ শ্রীলংকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : হোয়াইটওয়াশ এড়াতে পঞ্চম দিনে ১৪৩ রান করতে হতো শ্রীলংকাকে। হাতে ছিল ৫ উইকেট। তাই জয়ের স্বপ্নটা ছিলই। আর তা হলে রেকর্ড বইয়ের নাম লেখানো হয়ে যেত লংকানদের। তবে শেষ পর্যন্ত এসবের কিছুই হয়নি। মাত্র ১৯ রানের ব্যবধানে পঞ্চম দিনে ৫ উইকেট খুইয়ে লংকানরা অলআউট হয়ে গিয়েছে ২৩৮ রানে। আর তাতে ১০৯ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

আগের দিন যেই স্বপ্ন দেখিয়েছিল লংকানরা। পঞ্চমদিনে তাদের সেই স্বপ্ন একাই গুঁড়িয়ে দিয়েছেন কেশভ মহারাজ। এই স্পিনারের বিষে ১৯ রানেই শেষ লংকানদের বাকি ৫ উইকেট। যেখানে একাই ৪ উইকেট শিকার করেছেন মহারাজ। বাকি এক উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

এর আগে, প্রথম ইনিংসে ৩৫৮ রান করে দক্ষিণ আফ্রিকা। যার জবাবে ৩২৮ রান তুলে শ্রীলংকা। এরপর ৩০ রানের লিডের সঙ্গে নতুন করে আরও ৩১৭ রান জমা করে শ্রীলংকাকে ৩৪৮ রানের টার্গেট ছুড়ে প্রোটিয়ারা। যার জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৩৮ রানে থেমেছে লংকানদের ইনিংস।

এর আগে, প্রথম টেস্টে প্রোটিয়ারা জিতেছিল ২৩৩ রানে। লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো প্রোটিয়াদের। চলতি চক্রের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit