রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা ডেঙ্গুতে মৃত্যু ৩০৩, হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না : পরিবেশমন্ত্রী রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া সম্পন্ন আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভা শুরু হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হিলারির মতো কামালাকেও কি আক্রমণ করবেন ট্রাম্প?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প-কামালার এই বিতর্ক উভয়ের জন্যই ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে। কারণ প্রায়ই ডোনাল্ড ট্রাম্প কামালা হ্যারিসকে নিয়ে নানা ধরনের ‘আপত্তিকর মন্তব্য’ করে আসছেন। এরও আগে, ২০১৬ সালে নির্বাচনের সময় টিভি বিতর্কে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প এরইমধ্যে কামালার বিরুদ্ধে ‘বর্ণবাদী’ এবং ‘যৌনতাবাদী’সহ নানা ধরনের মন্তব্য করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ‘কামালা কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয়। তিনি সম্প্রতি কৃষ্ণাঙ্গ হয়েছেন।’ এছাড়াও এক অনলাইন পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কামালা তার ক্যারিয়ারকে এগিয়ে নেয়ার জন্য যৌনতাকে ব্যবহার করেছেন।’

এমনকি ট্রাম্প কামালাকে ‘দুর্বল’, ‘পাথরের মতো বোবা’ এবং ‘অলস’ বলেও অভিহিত করেছেন। ৮ জন পোলস্টার, বিতর্ক ও রাজনৈতিক বিশেষজ্ঞ এবং কৃষ্ণাঙ্গ অধিকারকর্মীর মতে, লাখ লাখ দর্শকের সামনে ট্রাম্প যদি এরকম আক্রমণ করে এবং এর প্রেক্ষিতে হ্যারিসের প্রতিক্রিয়া-উভয় প্রার্থীকে ঝুঁকির মধ্যে ফেলবে।

এর আগে গত জুন মাসে ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বিতর্ক দেখতে ৫১ মিলিয়নেরও বেশি টিভি দর্শক উপস্থিত হন। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রেসিডেন্সিয়াল রাজনীতির বিশেষজ্ঞ জন গিয়ারের মতে, 

ট্রাম্পের অপমানসূচক মন্তব্য নারী, কৃষ্ণাঙ্গ ভোটার এবং মধ্যপন্থিসহ মূল ভোটার গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন করতে পারে। অন্যদিকে রিপাবলিকান কৌশলবিদ ফোর্ড ও’কনেল বলছেন, প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে তারা উভয়ে যে অবস্থানে আছে তাতে মনে হয় না ট্রাম্পের এসব আক্রমনের প্রভাব তার সমর্থনের ওপর পড়বে।

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনের সময় টিভি বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে আক্রমণ করেন। সেসময় ট্রাম্প হিলারিকে ‘দুষ্ট নারী’ বলে অভিহিত করেন এবং বলেন, তার (হিলারি) কমান্ডার-ইন-চিফ হিসেবে কাজ করার ‘লুক’ বা ‘স্ট্যামিনা’ নেই।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit