সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৭১ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন। তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি। আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব। বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যায়।’

তিনি বলেন, শিক্ষকদের পুরস্কার দিতে শিগগিরই প্রতিযোগিতার আয়োজন করা হবে। সারা দেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদের পুরস্কৃত করা হবে৷ প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার ওপর। শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দেবেন।

নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র জ্ঞানমুখী নয়, উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা-কার্যক্রম তৈরি করা হয়েছে।’
পরিবর্তন সবার জন্যই ভীতিকর উল্লেখ করে নওফেল বলেন, ‘বিশেষ করে শহুরে অভিভাবকদের মধ্যে এই ভীতি কাজ করছে। তবে সার্বিক পরিবর্তন আনতে আগে এই মতাদর্শের পরিবর্তন প্রয়োজন।’

ভবিষ্যতে ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, চলতি বছর শেষ প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেয়া হবে। টাইম বাইন্ড এক্সাম আসলেই দরকার আছে কি না তা বিবেচনা করে দেখার কথা জানান নওফেল।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit