বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

আড়াই কোটি রুপি বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন দ্রাবিড়

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : আরও একবার মহানুভবতা দেখিয়ে খবরের হেডলাইন হলেন ভারতকে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়। সম্প্রতি দায়িত্ব ছাড়া ভারত জাতীয় ক্রিকেট দলের হেডকোচ বোনাস আড়াই কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্বকাপজয়ী দলের জন্য বিসিসিআই থেকে ১২৫ কোটি রুপি বোনাস ঘোষণা করা হয়েছিলো। যেখানে স্কোয়াডের ১৫ ক্রিকেটার এবং হেডকোচ রাহুল দ্রাবিড়ের জন্য বরাদ্ধ ছিল পাঁচ কোটি করে রুপি। টাকার হিসেবে যেটা সাত কোটি পাঁচ লাখ তিন হাজার টাকা!

অন্যদিকে ভারতের কোচিং প্যানেলের বাকী তিন সদস্য- ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পরশ মাম্ব্রে পাচ্ছেন ২.৫ কোটি করে রুপি। টাকার হিসেবে যেটা প্রায় তিন কোটি ৫২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ দ্রাবিড়ের অর্ধেক। সহকারী কোচদের সাথে বোনাসের দ্বিগুন ফারাক, যেটাতে সাচ্ছ্যন্দ বোধ করেছেন না ‘ভদ্রলোক রাহুল’। বিসিসিআই এর সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এক বোর্ড কর্তা নিশ্চিত করেছেন যে, ‘দ্রাবিড় আড়াই কোটি রুপি ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই অর্থ চার জন কোচের মধ্যেই সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ, ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit