বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

ঝিকরগাছা জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ চাচাতো ভাইদের ফাসাতে বর্ষায় পড়ে যাওয়া পরিত্যাক্ত গোয়াল ঘর ভাঙ্গার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৫৩২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষ আপন চাচাতো ভাইকে ফাসাতে বর্ষায় পড়ে যাওয়া পরিত্যাক্ত গোয়াল ঘর ভাঙ্গার অভিযোগ তুলেছে আর এক চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে।

অভিযোগে জানাগেছে.সোনাকুড় গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৪৫) জমিজমা সংক্রান্ত বিষয়ে তার চাচাতো ভাই মোঃ আবু বক্কর সিদ্দিক (৭০) এর নামে যশোর আদালতে দেওয়ানি মামলা দায়ের করে। বর্তমানে মামলা চলমান অবস্থায় রয়েছে। অতঃপর গত ৪ জুলাই বৃহস্পতিবার ভোর বেলা সুচতুর মামলা বাজ তরিকুলের একটি পরিত্যাক্ত গোয়াল ঘর বর্ষায় ভেঙ্গে পড়ে।

এই সুযোগে তরিকুল নতুন করে ষড়যন্ত্র করে প্রতিপক্ষ চাচাতো ভাই কৃষক আবু বক্কর সিদ্দিক তার ছোট ভাই শওকত আলী (৪০), ছেলে আব্দুল হান্নান (২৬) ও পোতা ছেলে মোঃ শাওন হোসেন (২১)সহ সিরাজ হোসেনের ছেলে বাবু(২১) এর নামে এর নামে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক বলেন, গত প্রায় ৮০/৮৫ বছর আগে তাদের বাপ দাদার পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এরপর চাচাতো ভাই তরিকুল বিভিন্ন দাগে জমি দাবি করে যশোর আদালতে মামলা দায়ের করেছে। এ বিষয়ে একাধিক বার ঝিকরগাছা থানায় দেনদরবার হলেও তরিকুল জমি পাওয়ার কোন কিছু প্রমান করতে পারেনি।

যে কারনে সে নানান ভাবে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে চলেছে। তারই জের ধরে গত বৃহস্পতিবার বর্ষায় পড়ে যাওয়া পরিত্যাক্ত গোয়াল ঘর ভাঙ্গার অভিযোগে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।আসলে তরিকুল তাদের কাছে কোন জমি পাবেন না।এ ব্যাপারে অভিযোগকারী তরিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন তার চাচাতো ভাইদের সাথে তার মামলা চলছে। এই অবস্থায় গত বৃহস্পতিবার তার পরিত্যাক্ত গোয়াল ঘর ভেঙ্গে দিয়েছে।

তাই থানায় অভিযোগ করেছি। এ ব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভুইয়া বলেন এ ব্যাপারে থানায় একটি পক্ষ অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit