মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি-ভিডিও খুঁজে পাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রায়ই আমরা ভুলবশত হোয়াটসঅ্যাপের অনেক গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও ডিলিট করে ফেলি। তারপরই আমাদের মাথায় হাত পড়ে। কারণ, সেই ছবিটি হয়তো অত্যন্ত মূল্যবান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে যাওয়া সেই ছবি বা ভিডিও আর ফিরে পাওয়া যায় না কোনোভাবেই। তবে এবার আর চিন্তা নেই। এ সমস্যা সমাধান করবে হোয়াটসঅ্যাপ। অনেকে হয়তো জানেন না কীভাবে এসব হারিয়ে ফেলা মেসেজ, ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ জানায়, হোয়াটসঅ্যাপের সঙ্গে গুগল অ্যাকাউন্ট যোগ করলে ব্যবহারকারীর বেছে নেয়া সময়ের বিরতিতে সব তথ্য ক্লাউডে আপলোড করা হয়। পরবর্তী সময়ে কয়েকটি ধাপ অনুসরণ করে গুগল ড্রাইভ থেকে উদ্ধার করা যায় প্রয়োজনীয় মেসেজ কিংবা মিডিয়া। চলুন জেনে নেয়া যাক পিসি ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ খুঁজে পাওয়ার উপায়।

পিসি থেকে

* প্রথম ওয়েব ব্রাউজার চালু করে গুগল ড্রাইভে যান।

* এরপর বাঁদিকের সাইডবার থেকে স্টোরেজ বেছে নিন।

* এবার ‘ব্যাকআপস’ অপশনটি বেছে নিতে হবে। এখানে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ এবং শেষ কবে আপডেট করা হয়েছে সেটি দেখা যাবে।

* ব্যাকআপের ওপর ডাবল ক্লিক করে অপশনগুলো দেখে নিন।

* অপশনগুলো থেকে ব্যাকআপ রিস্টোর করে নিতে পারবেন।

অ্যান্ড্রয়েড থেকে

* গুগল ড্রাইভ অ্যাপটি চালু করুন।

* হোম ট্যাব থেকে উপরের বাম কোনায় মেন্যু আইকনে ক্লিক করুন।

* এরপর ‘ব্যাকআপস’ অপশনটি বেছে নিন।

* ব্যাকআপ অপশনের পাশে থ্রি-ডট আইকনে ক্লিক করলে কিছু অপশন পাবেন।

* অপশনগুলো থেকে ব্যাকআপ রিস্টোর করে নিতে পারবেন। অথবা ব্যকআপ ডিলিট কিংবা পুরোপুরি বন্ধও করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit