শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন আনিকা ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

ফুলবাড়ী অসুস্থ পত্রিকা হকার ইদ্রিসের পরিবারের পাশে আনন্দ গুপ্ত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী পরিবারে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন ফুলবাড়ীর বিশিষ্ট সমাজ সেবক ও গুপ্তা প্লাইউডের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্ত। গতকাল শুক্রবার দুপুরে অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলীর বাড়িতে ঈদ উপহার হিসেবে পরিবারের প্রতিটি সদস্যের জন্য নতুন কাপড়, খাদ্য সামগ্রিসহ নগদ অর্থ নিয়ে হাজির হন আনন্দ কুমার গুপ্ত। পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া গ্রামের দিনমজুর মো. সামসুদ্দিন মন্ডলের ছেলে ।ইদ্রিস আলী দীর্ঘ ২৭ বছর ধরে ফুলবাড়ী পৌরশহরে দৈনিক পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। পত্রিকা বিক্রিয়ের আয়ে স্ত্রী ও দুই প্রতিবন্ধী কন্যাসহ চার সদস্যের সংসার চলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে তার কিডনি রোগ ধরা পড়ে। এরই মধ্যে একটি কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে, আর একটি কিডনি প্রায় নষ্ট হওয়ার পথে বলে জানিয়েছেন তার চিকিৎসক। কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকে পত্রিকা বিক্রি করতে না পেরে বাড়ীতেই শুয়ে বসে দিন কাটছে তার। অর্থাভাবে চিকিৎসাও করতে পারছেন না। কোনো দিন অর্থ জোগাড় হলে চিকিৎসকের ব্যবস্থাপত্রের দুই-একটি ট্যাবলেট ও ক্যাপসুল কিনে খাচ্ছেন।

ইদ্রিস আলীর বড় মেয়ে ইরিনা আক্তার (১৭) বাক প্রতিবন্ধী। আর ছোট মেয়ে ইয়াসমিন আক্তার ইভা (১০) জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ায় সংসার চালানো ও তার চিকিৎসার খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। সহায় সম্বল বলতে যা ছিল, বিক্রি করে এতদিন চিকিৎসা খরচ জুগিয়েছেন। অনেক ধার-দেনাও হয়েছে। দেনা পড়েছে পত্রিকা এজেন্ট এর কাছেও।

অসহায় ইদ্রিস আলী দেশের বিত্তবান দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়ে পত্রিকা মারফত আবেদনও জানিয়েছেন। আর্থিক সহায়তা পাঠাতে ফোন নাম্বার ও (বিকাশ নং-০১৭৩৭ ৬৮১৯৫৪ অথবা নগদ নং-০১৭৯৬ ১৭৭৮৯০) পাঠানোর জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি এই অসহায় পরিবারটি চিকিৎসার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন ইদ্রিস আলী।বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত বলেন, মানুষ মানুষের জন্য। এটা একটা মানবিক কাজ। অসহায় পরিবারটির সাহায্যে সহৃদয়বানদের এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি। এ জন্য সকলকে তার পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit