শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

চীনের হাতে শক্তিশালী নতুন অস্ত্র ‘মাইক্রোওয়েভ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, হাই–পাওয়ার মাইক্রোওয়েভ স্টার্লিং ইঞ্জিনের মাধ্যমে কাজ করে। এতে এই ধরনের মোট চারটি ইঞ্জিন রয়েছে। এসব ইঞ্জিনের মাধ্যমে থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রুপান্তরিত করা যাবে। এর মাধ্যমে তৈরি করা হবে বিশেষ ওয়েভ। 

আর সেই ওয়েভ বা তরঙ্গের মাধ্যমে নিষ্ক্রিয় করা যাবে শক্তিশালী ড্রোন, আকাশযান ও স্যাটেলাইট। এই প্রথম এ ধরনের কৌশল ব্যবহার করে অস্ত্র বানানো হয়েছে বলে ঘোষণা দিল কোনো দেশ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এশিয়া টাইমস বলছে, এই প্রযুক্তিতে অতিপরিবাহী কয়েলের মাধ্যমে চার টেসলার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা সম্ভব। আর এই শক্তি অন্য কোনো শক্তিতে নিষ্ক্রিয় করে দিতে পারে। এভাবে টানা চার ঘণ্টা একনাগাড়ে কাজ করতে পারে এই ব্যবস্থা। এতে খরচও কম।
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বন্দ্ব বহুদিনের। এছাড়া আরও কিছু ব্যবসায়িক দ্বন্দ্বও রয়েছে। এ অবস্থায়  চীনে বিশেষ ধরনের অস্ত্র রফতানি নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। এ কারণে বিকল্প ধরনের অস্ত্র বানাচ্ছে শি’র দেশ। বিশ্লেষকদের মতে, লেসার ও এইচপিএম হচ্ছে ভবিষ্যতের শক্তিশালী অস্ত্র। আর ভবিষ্যতের লড়াইটা হবে অ্যান্টি–ড্রোন ও অ্যান্টি–স্যাটেলাইট কেন্দ্রীক। এ কারণে গত বছরই এ ধরনের অস্ত্র বানানো শুরু করে চীন।
অস্ত্রের আকার ও ওজন কম থাকা একটি বড় চ্যালেঞ্জ, যা এই ধরনের অত্যাধুনিক যন্ত্রে সহজ ব্যাপার। তাইওয়ানে হামলা করার চিন্তাভাবনা থেকেই চীন এই লেসার ও এইচপিএম অস্ত্র বানাতে শুরু করেছে বলে ধারণা অনেকের। এছাড়া বিশ্লেষকেরা বলছেন, এই অস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit