শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কনসার্ট মাতাতে কবে ঢাকা আসছেন জাভেদ আলি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল আর্কলাইট ইভেন্টস। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছিল, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ। এবার এক ভিডিও বার্তায় জাভেদ আলি জানালেন, ‘কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন, সঙ্গে কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন তার বাংলাদেশি ভক্তদের।’

এর আগে এ বিষয়ে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ সময় সংবাদকে জানান, ‘আগামী ২৬ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক জাভেদ আলি। তার সঙ্গে থাকবেন পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক ঈশান মজুমদার। এ আয়োজনের মাধ্যেমে আমরা তিন দেশের মিশ্রণ ঘটাচ্ছি।’তিনি আরও বলেন, এই কনসার্টের গেটসেট রক-এ দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩৫০০ টাকা ও ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫৫০০ টাকা।

জাভেদ আলি ভারতীয় প্লেব্যাক শিল্পী যিনি ২০০০ সাল থেকে বলিউড-এ গান করে আসছেন। তিনি ২০০৭ সালের সিনেমা ‘নাকাব’-এ গান ‘এক দিন তেরি রাহু মে’ গেয়েছিলেন যা তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যেতে সাহায্য করে এবং তারপরে আরও একটি বড় হিট গান উপহার দেন ‘যোধা আকবর’ চলচ্চিত্র থেকে ‘জাসন-এ বাহারা’ গানটির মাধ্যেম। তিনি হিন্দি, বাংলা, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় গান গাওয়া একজন শিল্পী।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit