মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

তফসিল বাতিল করে সংলাপ আহ্বান করতে রাষ্ট্রপতির কাছে  ‘হানিফ বাংলাদেশী’র স্মারকলিপি

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে সংলাপের আয়োজন করতে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বরাবর স্মারকলিপি দিয়েছেন যুবনেতা  হানিফ বাংলাদেশী। জ ২০ নভেম্বর ( ২০২৩) সোমবার সকাল ১০টায় বঙ্গভবনের গেটে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেছেন।

এ সময় হানিফ বাংলাদেশী বলেন, “বিগত ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। গত দুইটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচন কমিশনের পক্ষেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না”। 

তিনি আরও বলেন, “দেশে দীর্ঘদিন যাবত রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা ও অবিশ্বাস চরম আকার ধারণ করেছে। জনগণের আশঙ্কা আগামী  ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনেও তারা ভোটাধিকার বঞ্চিত হবে। সরকার ও নির্বাচন কমিশন বিরোধী দলগুলোর দাবিকে উপেক্ষা করে তফসিল ঘোষণা করেছে। বিরোধী  দলগুলোর হরতাল অবরোধে দেশ অচল হয়ে পড়ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে”। 

সংলাপের আহ্বান জানিয়ে হানিফ বাংলাদেশী বলেন, “বিরোধী দলগুলোর দাবিকে উপেক্ষা করে সরকার আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন করলে দেশ আরো মহাসংকটে পড়বে। রাষ্ট্রপতি সবার অভিভাবক হিসাবে সব দলকে ডেকে সংলাপের মাধ্যমে নির্বাচন আয়োজন করলে দেশ সেই মহাসংকট থেকে রক্ষা পাবে”।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit