ডেস্ক নিউজ : নিজেদের সফল দাবি দুদলেরই
সরকারের পদত্যাগ দাবিতে মহাসমাবেশ ও হরতালের পর টানা তিন দিনের অবরোধে বিএনপি নেতাকর্মীরা সংগঠিতভাবে মাঠে থাকতে না পারলেও দলটি সাফল্য দাবি করেছে। বিএনপি নেতারা বলছেন, অতীতের চেয়ে এবার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অন্যদিকে বিএনপির আন্দোলন মোকাবিলার জন্য মাঠে থাকা আওয়ামী লীগের দাবি, কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়তে শুরু করেছে। এতে দল আরও শক্তিশালী হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে শর্তহীন সংলাপের আহ্বান আসার পর মানুষের মধ্যে আশা দেখা গেলেও ক্ষমতাসীন দল ও বিরোধী দলের অবস্থানে এখন বিস্তর দূরত্ব। আওয়ামী লীগ বলেছে, শর্তহীন সংলাপে তারা সব সময়ই রাজি। কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছিল তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। ফলে সংকট সমাধানের বিষয়টি অনিশ্চিত হয়ে গেল।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:০২