মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের অবরোধে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধের প্রথম দিনে সতর্ক অবস্থান রয়েছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ। দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

কাজী মনিরুল ইসলাম এমপি বলেন, বিএনপি-জামায়াত দেশ ও  মানুষের শত্রু। তারা আবার আগুন খেলায় মেতে ওঠেছে। মানুষকে পুড়িয়ে মারা শুরু করেছে। ডেমরায় ঘুমন্ত চালককে বাসে পুড়িয়ে মেরেছে। 

এদিকে ঢাকা-৫ এর  জাতীয় সংসদ নির্বাচনের ১৪ দলের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্নার নেতৃত্বে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্কের সামনে অবস্থান নিতে দেখা যায় নেতাকর্মীদের।  যাত্রাবাড়ি থানা ও  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। 

এসময় ওয়ার্ড কাউন্সিলর হাজি আবুল কালাম অনু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিনসহ নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডে অবস্থান নেন কদমতলী থানা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশের লোকজন। 

এসময় উপস্থিত ছিলেন কদমতলী থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক  অধ্যক্ষ খান মোহাম্মদ জাহিদ, ৬০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াসি উদ্দিন নূরানীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit