মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

নির্বাচনে আসার জন্য বিএনপিকে বারবার আহ্বান করা হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ Time View

ডেস্কনিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে কোনো সহিংসতা করা হলে সরকার ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে নির্বাচনে আসার জন্য বারবার আহ্বান করা হচ্ছে। তাদের কোনো কর্মসূচীতে বাঁধা দেওয়া হচ্ছে না। তারা জনগণের ক্ষতি করার চেষ্টা করলে আমরা দলীয়ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবে সবকিছুই মোকাবিলা করব।

বুধবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যা উন্নীতকরণের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিরোধীরা যারা দেশের উন্নয়ন চায়নি, যারা দেশে অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা, লুটপাট করেছে তারা আবারো একই চিন্তাচেতনা নিয়ে রাস্তায় নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রনালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা প্রমুখ।

নবনির্মিত ভবন উদ্বোধনের আগে আয়োজক ও অতিথিরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। বিকেলে মহেশপুরের ভৈরবায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেন মন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit