মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন

জেলে গিয়ে আদালতের অনুমতি নিতে হবে খালেদা জিয়াকে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আইন মানতে হবে খালেদা জিয়াকে। আপনি বিদেশ যান; কিন্তু নিয়ম হচ্ছে, আপনাকে প্রথমে জেলে যেতে হবে। তারপর আদালতে আবেদন করতে হবে। আদালত বিদেশে যেতে দিলে সরকার কোনো বাধা দেবে না।

এ সময় বিএনপির কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনশনের ডাক দিয়ে সকালে হোটেল সোনারগাঁ থেকে খাবার এনে নাস্তা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় গিয়ে আবার কখন রাজখাবার খাবেন, সে অপেক্ষায় আছেন তিনি। মির্জা ফখরুল আপনি শেখ হাসিনাকে সময় দেয়ার কে? সময় দেবে এদেশের জনগণ যোগ করেন ওবায়দুল কাদের।

এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা বলে বাইরে এসে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন ফখরুল। পদযাত্রায় কাজ হয়নি, গোপালবাগের গরুর হাটেও কাজ হয়নি এখন সরকার পতনে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন ফখরুল এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের এ নেতা। 
ওবায়দুল কাদের বলেন, আমেরিকা আসবে? আরে দুই সেলফিতে কাজ হয়ে গেছে। দুই সেলফিতে ওদের (বিএনপি) ঘুম হারাম। ফখরুল সাহেব নাকি কয়েক রাত ঘুমাননি। এরপরও এদের লজ্জাশরম নেই।
 
ক্ষমতার জন্য শেখ হাসিনা ঘোরাঘুরি বিদেশে করছেন এমন কথাও বলেছেন মির্জা ফখরুল। কিন্তু ক্ষমতার জন্য বিদেশে যান না শেখ হাসিনা। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য, দেশের অর্থনীতির জন্য। শেখ হাসিনা দেশের উন্নয়ন করে এদের মনে জ্বালা বাড়িয়ে দিয়েছে।

ফখরুলকে কেউ ভালোবাসে? সারা দিন মিথ্যা বলে এ কথা জানিয়ে ওবায়দুল কাদের জানান, আইএমএফ বলেছে দেশের অর্থনীতি সঠিক পথে আছে। অথচ বিএনপির মহাসচিব বলেছেন, দেশের অর্থনীতি ফোকলা। আসলে বিএনপিই ফোকলা হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে। ফাইনাল খেলা জানুয়ারিতে হবে।

বিএনপিকে উদ্দেশ্যে করে কাদের আরও বলেন, অবরোধের ঘোষণা দিয়েছে তারা। আসুন; দেখি! অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধে পড়ে যাবেন। আওয়ামী লীগ কর্মীরা দেশে দুর্গ হয়ে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit