মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বিএনপির ‘গণঅনশন’ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্কনিউজঃ দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা ‘গণঅনশন’ শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজ বেলা ১১টা ৫ মিনিটে নয়াপল্টনে এ কর্মসূচি শুরু হয়।

গণঅনশনে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটি সদস্য ও কেন্দ্রীয় এবং অঙ্গ সংগঠন, পেশাজীবি নেতৃবৃন্দ। এছাড়াও যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে গণঅনশন কর্মসূচি পালন করবে।

গণফোরাম ও পিপলস পার্টি

মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করবে।

এছাড়াও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার অনতিবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখা। আজ বেলা ১১টায় শাহবাগে বিএসএমএমইউ সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে কর্মসূচি পালন করবে।

কিউএনবি/বিপুল/ ১৪.১০.২০২৩/দুপুর ২,০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit