বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

চাঁদের ৪ আত্মীয়কে আটকের অভিযোগ, ফখরুলের নিন্দা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৪ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে কেন্দ্র করে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে ঢাকায় বসবাসরত তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালায়। এ সময় চারজন আত্মীয়কে অন্যায়ভাবে আটক ও ব্যাপক জিজ্ঞাসাবাদের নামে নাজেহাল করা হয়।

সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বেসামাল হয়ে উঠেছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘চাঁদের একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে শাসকগোষ্ঠী অপরাজনীতি ও জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে। অথচ আওয়ামী নেতারা প্রায়ই বিএনপির নেতাদের হত্যার হুমকি দিচ্ছে। তার ওপর চাঁদকে গ্রেফতারের লক্ষ্যে এখন তার আত্মীয়স্বজনদের ওপরও নির্দয় আচরণ শুরু করেছে আওয়ামী সরকার।’

তিনি বলেন, ‘অপরাধ না করেও নারী-পুরুষদের অপরাধী বানিয়ে কারান্তরীণ করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমরা একটি স্বাধীন দেশের মানুষ নই, বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে। তবে আওয়ামী সরকার যতই ষড়যন্ত্র ও কূটকৌশল করুক না কেন জনগণের রোষাণল থেকে রেহাই পাবে না।’

বিএনপি মহাসচিব অবিলম্বে আবু সাঈদ চাঁদের মেয়ে মোছা. জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানার ৪ বছর বয়সি মেয়ে আরিশা, বড় বোনের মেয়ে মোছা. মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit