রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আরও দুই স্বতন্ত্র পরিচালক পেল ডিএসই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি। এর আগে বিএসইসির ৮৬৯তম সভায় ডিএসইর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দুইজনের নাম অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর প্রস্তাবনা অনুযায়ী মো. শহিদুল ইসলাম ও কাওসার আহমেদকে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। এর মাধ্যমে ৬ জন স্বতন্ত্র পরিচালক পেল ডিএসই। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ডিএসইর নতুন চার স্বতন্ত্র পরিচলক অনুমোদন দেয় বিএসইসি। যারা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

মূলত ডিএসইর পক্ষ থেকে পাঠানো ১৮ জনের নামের তালিকা থেকে এই ৪ জনের নিয়োগ অনুমোদন করা হয়েছিল। নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকেরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন হাফিজ মো. হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন ও ওরাকল বাংলাদেশের (নেপাল ও ভুটান) কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।

এছাড়া আরও দুজন স্বতন্ত্র পরিচালকের পদ খালি থাকায় দুই পদের বিপরীতে ডিএসইকে নতুন করে আরও ৬ জনের নাম প্রস্তাব করতে নির্দেশনা দিয়েছিল বিএসইসি। এরপর ডিএসইর প্রস্তাবনা অনুযায়ী আজ নতুন দুই স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন দিল সংস্থাটি।

আর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি গত মেয়াদে নিয়োগ পাওয়া ডিএসইর পর্ষদে থাকা পাঁচ স্বতন্ত্র পরিচালকের মেয়াদ শেষ হয়। এছাড়া শূন্য ছিল একটি স্বতন্ত্র পরিচালকের পদ। নতুন পর্ষদ নিয়োগ দেয়ার জন্য বিএসইসিতে ১৮ জনের নামের তালিকা জমা দিয়েছিল ডিএসই।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit