রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

চৌগাছায় মহিলা মাদ্রাসায় বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) :
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরর চৌগাছায় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৬ এপ্রিল পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনামূল্যে “স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার” এর পক্ষ থেকে এ কোরআন শরীফ বিতরণ করা হয়।

উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়। কোরআনের পাখিদের মাঝে কোরআন শরীফ বিতরণ কালে উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, সদস্য শাহিন কবির, আলী রেজা রাজু, রাকিব হোসেন, আছির উদ্দিন, নয়ন রহমান, আনোয়ারহোসেন, রায়হান হোসেন, সোহাগ আহমেদ, সাগর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, সমাজ ও দেশের মানব কল্যাণে কাজ করতেই আমরা বদ্ধপরিকর। দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেন বলেন, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, ইতোমধ্যে আমরা এলাকার অসহায় মানুষের আস্থা অর্জন করেছি। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধসহ আরো ভালোকিছু করার প্রত্যাশা করছি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit