শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

লন্ডনে আগুনে পুড়ে নোয়াখালী প্রবাসীর  মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

নোয়াখালী প্রতিনিধি : লন্ডনের সেডনবার্গ শহরে আগুনে পুড়ে এক নোয়াখালী প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি সহ আহত হয়েছেন আরও ২৩ জন। নিহত মিজানুর রহমান মাত্র ১৮ দিন আগে জীবিকার সন্ধানে লন্ডনে গিয়েছিলেন। নিহত মিজানুর রহমান (৪১) নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রব মেম্বারের ছেলে।  বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের রয়্যাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

নিহতের বাবা আবদুর রব মেম্বার বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০১৯ সালের প্রথম দিকে দেশে ফিরে আসে মিজান, এরপর থেকে দেশেই ছিলো। ধারদেনার মাধ্যমে ১৬ লাখ টাকা জোগাড় করে গত ২৪ ফেব্রুয়ারি লন্ডনে যায় সে। লন্ডনের সেডনবার্গ শহরে অন্য বাংলাদেশিদের সাথে একটি প্রতিষ্ঠানে কাজ করত। গত শনিবার রাতে কাজ শেষে নিজ বাসায় এসে অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে মিজান। রাত ১২টার দিকে বাসায় থাকা একটি মোটরচালিত সাইকেলের ব্যাটারি প্রথমে বিষ্ফোরিত হয়। ব্যাটারির আগুন ছড়িয়ে বাসায় থাকা গ্যাস সিলিন্ডারে লাগলে সেটিও বিষ্ফোরিত হয়ে পুরো বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা মিজান সহ ২৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হন। পরে আহতদের উদ্ধার করে লন্ডনের র‌য়্যাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মারা যায়।

স্থানীয় বাসিন্দা আলোক চৌধুরী জানায়, মিজানের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়ি সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুরে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা খাদিজা আক্তার খুকি বার বার মূর্চা যাচ্ছেন, স্ত্রী, ছেলে ইরফানুর রহমান রাফি ও মেয়ে নুসরাত জাহান সুরাইয়া আহাজারীতে আকাশ বাতাশ ভারী।

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪০
   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit