বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শাহরিয়া দিনা’র লেখাঃ চোখের আড়াল, মনের আড়াল

শাহরিয়া দিনা, ঢাকা।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১১২৭ Time View

 চোখের আড়াল, মনের আড়াল 
————————————–

আউট অফ সাইট, আউট অফ মাইন্ড – এরচেয়ে বড় কোন সত্যি নাই। যা চোখের আড়াল তা মনের আড়াল। চোখের সামনে যা তাকে তো ভুলে থাকা যায়না, হোক অপ্রিয় কলিগ বা অপ্রয়োজনীয় বাসার লোক, ব্যাস্ততা যতই থাকুক রেসপন্স করতেই হয়। অথচ যত প্রিয়ই হোক চোখের আড়াল হলে অত মনে পড়েনা, অবসরে আয়োজন করতে হয়।

আজকাল ফেইসবুকের আড়াল তো মনের আড়াল। ফেইসবুকের অনেক নেগেটিভ দিক তবুও আমরা আসক্ত এতেই। ঘুরেফিরে ঘন্টা না পার হতে, সামান্য অবসরে ক্লিক করিই। তো এখানে নিয়মিত দেখাদের সাথেও একধরনের কানেক্টিভিটি তৈরী হয়। কখনো কাউকে পরিবারের সদস্য বা বন্ধুর মতোই আপন লাগে।

কয়েকদিন আগে এক ফেইসবুক ফ্রেন্ডের সাথে হুট করে দেখা-আড্ডা হলো। কাকতালীয়ভাবে কাছাকাছি ছিলাম তিনি নক দিলেন এভাবেই। তো, এমন না তার সাথে খুব ভালো যোগাযোগ ছিলো। তিনি নিজেই জানালেন, ঢাকা এসে যাদের সাথে দেখা করবো তার একটা লিস্ট করেছি। আপনি ছিলেন না সে তালিকায়।

–তো ডাকলেন কেন?

–হঠাৎ আপনার পোস্ট চোখের সামনে এলো তখন মনে হল উনার সাথে চা খেতে খেতে আড্ডা দেয়া যায়। এই যে চোখের সামনে পড়া!

আমি জানি, এই পৃথিবীতে আমি না থাকায় কোন কিছুই এক মুহুর্তের জন্য থেমে থাকবেনা। সূর্য্য একদিন দেরী করে উঠবেনা, পাখিরাও একইরকম গান গাইবে, বাতাস ছুঁয়ে দিবে গাছের পাতাকে, নতুন সন্তানের ভুমিষ্ট হবে।

তাইতো যতক্ষণ আছি জানাই আমি আছি। আমি ছিলাম। থাকলে থাকার মতোই থাকি, না থাকলে নাই।

তো সবাই সবার ফ্রেন্ডলিষ্টে থাকেনা স্বাভাবিক। প্রতিদিন দেখা হওয়া পরিবারের লোকজন ছাড়া খুব আপন বন্ধুশ্রেনীর কেউ যদি বলে জায়গামতো আছো, ফেইসবুকে না থাকলে কি যায়-আসে? এরচেয়ে ভন্ডামিপূর্ণ কথা আর নাই। এক বান্ধবী বলছিলো, তোর সাথে যোগাযোগ আছে, থাকবেই, ফেইসবুকে না থাকায় আর কি হয়? বলছিলাম তারে, কেউ আমার ফেইসবুক ফ্রেন্ডলিষ্টে নাই মানে সে আমার কোথাও নাই….

 

 

লেখিকাঃ শাহরিয়া দিনা নিয়মিত লেখালেখি করেন। লেখালেখি করেন নিজের আনন্দ সৃষ্টির জন্যে, নিজের আনন্দভুবন গড়ার জন্যে। জীবনের খন্ডচিত্র গুলো সোশ্যাল মিডিয়ায় সুনিপুন কারিগরের মত এঁকে থাকেন। আজকের লেখাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

 

 

 

কিউএনবি/বিপুল/২৬.০১.২০২৩/ সন্ধ্যা ৬.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit