রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

ঢাবির এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বোরহান উদ্দীন 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বোরহান উদ্দীন। যৌথভাবে রানার্স-আপ হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের শিক্ষার্থী মো. জাকির হোসেন এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. নজিবুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আজ ২১ জানুয়ারি ২০২৩ শনিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ক্রীড়া কর্মকা-কে সুস্থ জীবনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বলেন, শরীর ও মন সুস্থ রাখতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীরা ক্রীড়াঙ্গনে বিশ্ববিদ্যালয় এবং দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন। শিক্ষা ও গবেষণায় সুনাম অর্জনের পাশাপাশি পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়। 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit