রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

রাশিয়ার ১১৯ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভসহ ১১৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডকুমেন্ট থেকে এ কথা জানা গেছে।

নিষেধাজ্ঞার আওতায় আরো যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-অপেরা সংগীত শিল্পী আনা নেত্রেবকো, দার্শনিক আলেকজান্ডার ডুগিন, রসিয়া সেগোদনিয়া মিডিয়া  গ্রুপের জেনারেল ডিরেক্টর দিমিত্রি কিসেলিয়োভ, আরটি টিভি চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান। এছাড়া রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী, গায়ক ও অভিনেতা। আরো রয়েছেন ইউক্রেনের কয়েকজন বেসামরিক নাগরিক।

নিষেধাজ্ঞাগুলো হলো-ব্যাংক একাউন্ট জব্দ, অর্থনৈতিক ও আর্থিক দায়বদ্ধতা প্রত্যাহার, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বন্ধ, ইউক্রেনে প্রবেশ নিষেধ ও ইউক্রেনের রাষ্ট্রীয় পুরস্কার প্রত্যাহারসহ অন্যান্য। এসব নিষেধাজ্ঞা ১০ বছরের জন্যে বহাল থাকবে। এর আগে গত ডিসেম্বরে ক্যানোনিক ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের সাত পুরোহিতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন জেলেনস্কি।

সূত্র তাস

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit