রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

‘জিদানই ফ্রান্স’, বললেন এমবাপ্পে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে ব্রাজিলের কোচ হতে পারেন কিংবদন্তি জিনেদিন জিদান। তবে জিদান চেয়েছেন নিজ দেশ ফ্রান্সের কোচ হতে। ধারণা করা হচ্ছিল— কাতার বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশন (এফএফএফ) বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ফলে এখনই ফ্রান্সের কোচ হওয়া হচ্ছে না জিদানের। খবর রয়টার্সের।  

গ্রেটের এই মন্তব্যেই স্পষ্ট— জিদান চাইলেও তাকে কখনো বিবেচনায় রাখেনি এফএফএফ। জিদানকে এমন অসম্মানের জবাব দিয়েছেন এমবাপ্পে। নিজের টুইটারে এমবাপ্পে এক প্রকার হুশিয়ারি দিয়ে বলেছেন— ‘জিদানই ফ্রান্স। আমরা এভাবে একজন কিংবদন্তিকে অসম্মান করতে পারি না।’  তবে এটি নিয়ে জিদান এখন পর্যন্ত মুখ খোলেননি। 

২০২০-২১ মৌসুমে সবশেষ রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিদান। চ্যাম্পিয়নস লিগজয়ী এ কোচ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব না করে দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit