বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সদর উপজেলায় জনতা ব্যাংকের কম্বল বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে সিলেট সদর উপজেলার চামাউরা কান্দিগাঁয়ে কম্বল বিতরণ করা হয়েছে ।২রা জানুয়ারী সোমবার জনতা ব্যাংক লিমেটেড এর সৌজন্যে সিলেট সদর উপজেলার চামাউরা কান্দিগাঁয়ে দূর্গত এলাকায় গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।

তিনি তার বক্তব্যে বলেন, সিলেটে জনতা ব্যাংক সব সময় মানুষের পাশে রয়েছে। অতীতে যেমন এ ব্যাংক বন্যাদূর্গদের পাশে থেকে তাদের দুঃখ দূর্দশা লাগবে কাজ করেছিল বর্তমান শীতের সময়ও জনতা ব্যাংক লিমিটেড গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং ভবিষ্যতে থাকবে বলে তাদেরকে আসস্ত করেন। তিনি সিলেট অঞ্চলের গরীব অসহায়দের জন্য কম্বল উপহার দেওয়ায় জনতা ব্যাংকের চেয়ারম্যান ও এমডিসহ সকল নীতি নির্ধারকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট এরিয়া প্রধান মোহাম্মদ এহতেশাম জলিল, সিলেট কর্পোরেট শাখার ডিজিএম মোঃ শাহাদাত হোসেন সরকার, বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার এজিএম দেবাশিস্ দেব, বিভাগীয় কার্যালয় এর এজিএম মনির আহমেদ, জিন্দাবাজার কর্পোরেট শাখার এজিএম মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/সকাল ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit