মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

নতুন সিনেমায় আসাদুজ্জামান নূর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : সরকারি অনুদানে নির্মিত ‘চাঁদের অমাবস্যা’ নামে নতুন একটি সিনেমায় কাজ করেছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর। সিনেমাটি নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’ খ্যাত পরিচালক জাহিদুর রহিম অঞ্জন। স্ক্রিপ্টও লিখেছেন পরিচালক নিজেই।

‘চাঁদের অমাবস্যা’ সিনেমাটি নির্মিত হচ্ছে সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে চলচ্চিত্রটির।

আসাদুজ্জামান নূর ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। আছেন আরও ক’জন শিশুশিল্পী ও স্কুলের শিক্ষকও।

জানা গেছে, ছবিটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ডাবিং ও সাউন্ডের কাজ চলছে।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit